চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে হঠাৎ লাইট বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে পুশইন সন্দেহে সীমান্তে অবস্থান নেয় স্থানীয় হাজারো মানুষ। শুক্রবার রাত পৌনে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সীমান্তেই অবস্থান করছিলেন তারা।
স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে সীমান্তে ওপারে বিএসএফ হঠাৎ করেই লাইট বন্ধ করে দেয়। অন্যান্য সীমান্তে এভাবে লাইন বন্ধ করে দিয়েই পুশ ইন করে থাকে তারা। লাইট বন্ধ করে দেওয়ার খবরে এলাকাবাসী জড়ো হয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে স্থানীয় বাংলাদেশিদের চিৎকারে লাইট জ্বালিয়ে দেয় বিএসএফ।
বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, কাউকে পুশ-ইনের কোন খবর আমার কাছে নেই। সীমান্তে লাইট বন্ধ করে দেওয়ার কারণে এলাকাবাসী মনে করছে বিএসএফ কাউকে পুশ ইন করতে পারে। এ কারণে তারা সীমান্তে অবস্থা নিয়েছে। বিজিবি সদস্যরাও চকপাড়া সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/টিএ