সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা থাকলেও নবীনগর-চন্দ্রা মহাসড়কের কয়েকটি বাসস্টপ এলাকায় সকাল থেকে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট অনেকটাই কমে এসেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাইপাইল, ইপিজেড, বলিভদ্র, হেমায়েতপুর, সাভার, রেডিও কলোনি ও সিএন্ডবি এলাকার বাসস্ট্যান্ডগুলোতে উত্তরমুখী যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। তবে গতকালের তুলনায় এদিন যানজট নেই বললেই চলে।

সকাল থেকেই কিছুটা পরিবহন সংকট থাকায় সড়কের বিভিন্ন স্থানে অপেক্ষমাণ যাত্রীদের সারি দেখা গেছে। অনেককেই খোলা ট্রাকে করে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়। এদিনও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

বুধবার রাতে বৃষ্টির কারণে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলমান থাকায় তুরাগের ধউর থেকে বাইপাইল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এ কারণে অনেক যানবাহন সড়কটি এড়িয়ে গাজীপুর-চন্দ্রা হয়ে উত্তরাঞ্চলের পথে যাচ্ছে, ফলে ওই সড়কে যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেছে।

গতকাল বুধবার সাভার-আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানায় ছুটি ঘোষণার পর থেকেই ঘরমুখো মানুষের চাপ শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

এদিকে, সড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরও কাজ করতে দেখা গেছে।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews