সংস্কার বাস্তবায়নের জন্য বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ উপদেষ্টাদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাঁদের ক্ষমতা দিয়েছিলাম, তাঁরা আমাদের নিরাশ করেছে। কিন্তু যতটুকু অর্জন...সেই অর্জন ধরে রাখার জন্য তাঁদেরও মাঠে নামতে হবে।’

পবিত্র ওমরাহ পালন শেষে আজ শনিবার দুপুরে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাওয়ায় কোনো কিছুকে তোয়াক্কা করছে না বিএনপি। গণভোটের গণরায়কে তারা মানছে না, নতুন নতুন অজুহাত দিচ্ছে এবং নানা ধরনের প্রস্তাবনা আনছে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর মধ্যে ১০ থেকে ১১টি অধ্যাদেশ তারা সংসদে আনছে না। সেগুলোকে আইনে পরিণত করবে না। এর মধ্য দিয়ে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা ছিল, যেখানে নির্বাহী বিভাগের ক্ষমতা নিরঙ্কুশ—সেই ব্যবস্থাটাই তারা (বিএনপি সরকার) রাখতে চায়। সেই ক্ষমতাটা তারা ভোগ করতে চাচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews