ইতালির মিলান শহরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার বেল্লাল বেপারী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বেল্লাল বেপারী উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন
আরও পড়ুন শ্রীমঙ্গলে ১৯৭১ সালের অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার
-(1)-699d5e526819b.jpg)
স্থানীয় সূত্র জানায়, পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় ৯ মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন বেল্লাল বেপারী। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে মিলান শহরের একটি সড়কে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয় এবং চালক পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।