পিএসএল ছাড়তে শুরু করেছেন বাংলাদেশী ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আসরের মাঝপথেই দেশে ফিরছেন তারা। ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ৪ ক্রিকেটার।

পাকিস্তান ছেড়ে রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন।

এর মাঝে মোস্তাফিজ, রিশাদ ও পারভেজ ইমন পিএসএলে ম্যাচ খেললেও তানজিদ তামিম কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ফলে বলা যায় শূন্য হাতেই দেশে ফিরছেন তিনি।

এখনো পাকিস্তানে থাকা বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম পেশোয়ার জালমির হয়ে আরো একটা ম্যাচ খেলে সোমবার দেশে ফিরবেন।

এদিকে ইমন ফিরছেন চোট বাঁধিয়ে। কাঁধের চোটে পড়েছেন তিনি। ফলে ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র পেলেও আগেভাগেই ফিরতে হলো এই বাঁহাতি ব্যাটারকে।

রিশাদ, শরিফুল, নাহিদ রানা ও তামজিদ তামিমেরও এবারের পিএসএল শেষ। এবার আর ফেরা হবে না তাদের। তবে ফিরবেন মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে সিরিজ শেষে ২৪ এপ্রিল আবারো পাকিস্তানে যাবেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি পেয়েছেন এই বাঁহাতি পেসার।

উল্লেখ্য, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অন্য দুই ম্যাচ গড়াবে ১৯ ও ২৩ এপ্রিল। প্রথম দু’টি ম্যাচ হবে মিরপুরে ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার দুটি ম্যাচ চট্টগ্রামে (২৭ ও ২৯ এপ্রিল) এবং শেষ ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews