সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরানের রেভল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)।

এই বাহিনী জানায়, গত ৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর প্রকাশ হয়েছে। তবে এর দায় আইআরজিসির নয়। হামলাটি ইসরাইল চালিয়েছে।

আরও পড়ুন

আরও পড়ুন

যুদ্ধ বন্ধে পাকিস্তান নেতৃত্বাধীন আলোচনা কোন পথে?

যুদ্ধ বন্ধে পাকিস্তান নেতৃত্বাধীন আলোচনা কোন পথে?

'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর এই বিবৃতি এল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল যে, ইরানি এই হামলা সৌদি কর্তৃপক্ষের স্বীকারোক্তির চেয়েও বেশি ক্ষয়ক্ষতি করেছে।

জার্নাল জানিয়েছে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত আগুন এবং সামান্য ক্ষয়ক্ষতির কথা বলেছিল, সেখানে আসলে আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছিল এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।

আইআরজিসি জার্নালের ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে দাবি করেছে যে, এই হামলায় ‘ইরানি সশস্ত্র বাহিনীর একেবারেই কোনো সম্পর্ক নেই’ এবং এই অঞ্চলে ইসরাইলি কৌশল বিবেচনা করলে এটি ‘নিশ্চিতভাবেই জায়নবাদীদের দ্বারা পরিচালিত হয়েছে’।

বিবৃতিতে মুসলিম দেশগুলোকে ‘অঞ্চলে জায়নবাদী শাসনের প্ররোচনা’ সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে, প্রতিবেশীদের উচিত ‘অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত মার্কিন-জায়নবাদী আন্দোলনের ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকা।’

সূত্র: আল জাজিরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews