কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআইকে ঘিরে ইলন মাস্ক ও প্রতিষ্ঠানটির বর্তমান নেতৃত্বের মধ্যে বিরোধ আরও তীব্র আকার নিয়েছে। আইনি লড়াই যখন আদালতের দিকে এগোচ্ছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কঠোর ভাষায় আক্রমণ শানিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, স্ক্যাম অল্টম্যান ও গ্রেগ স্টকম্যান একটি চ্যারিটি চুরি করেছে। ব্যস। তিনি অভিযোগ করেন, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান অলাভজনক হিসেবে শুরু হওয়া প্রতিষ্ঠানটিকে নিজেদের স্বার্থে লাভকেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন।

মাস্ক বলেন, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রে একটি বিপজ্জনক আইনি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তার প্রশ্ন, দাতব্য প্রতিষ্ঠান ‘লুট করা’ যদি বৈধ নজির হয়ে যায়, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে দান ও জনকল্যাণমূলক উদ্যোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৫ সালে ওপেনএআই তিনি অলাভজনক সংস্থা হিসেবেই প্রতিষ্ঠা করেছিলেন। চাইলে তিনি তখনই এটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে শুরু করতে পারতেন, কিন্তু জনস্বার্থের কথা ভেবেই তা করেননি। এখন সেই মূল দর্শন ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মাস্কের মন্তব্য এমন এক সময় আসলো যখন আদালতে ওপেনএআইয়ের নেতৃত্বের বিরুদ্ধে তার করা মামলার শুনানি সামনে।

মাস্কের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওপেনএআই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে , মাস্কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতিযোগীকে ভেস্তে দেওয়ার চেষ্টা মাত্র। তারা বলেছে, আদালতেই প্রমাণ হবে—আইন ও সত্য তাদের পক্ষেই রয়েছে।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews