কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনের চেষ্টা (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি ও স্থানীয় জনগণের কঠোর অবস্থানের মুখে ব্যর্থ হয়েছে।

শনিবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তের ১০৬৯ নম্বর পিলার সংলগ্ন রৌমারী উপজেলার ৫ নম্বর যাদুরচর ইউনিয়নের বকবান্ধা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও দায়িত্বশীল সূত্রে জানা যায়, বিএসএফ সীমান্ত দিয়ে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীন রৌমারী থানার খেওয়ারচর বিওপির সদস্যরা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় স্থানীয় এলাকাবাসীকেও সাথে নিয়ে তারা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে।

বিজিবি সদস্য ও স্থানীয় জনগণ সারারাত সীমান্তে সতর্ক অবস্থানে থেকে পাহারা দেন। তাদের দৃঢ় অবস্থান ও নিরাপত্তা জোরদারের কারণে বিএসএফ শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় এবং পুশইনের প্রচেষ্টা সফল করতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় বর্তমানে বিজিবির নজরদারি আরো বৃদ্ধি করা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় কোনো হতাহত, গ্রেফতার বা আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews