পোল্যান্ডে আরো পাঁচ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ স্যোসালে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্প জানান, পোল্যান্ডের রক্ষণশীল জাতীয়তাবাদী প্রেসিডেন্ট কারোল নাভরোকির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে কারোল নাভরোকি সফলভাবে নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র অতিরিক্ত পাঁচ হাজার সেনা পাঠাতে যাচ্ছে। এর দুই দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানিয়েছিলেন, পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনে দেরি হচ্ছে। দীর্ঘদিন ধরেই ইউরোপে নিজেদের সামরিক উপস্থিতি পুনর্বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ট্রাম্প চেয়েছেন ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় ন্যাটোর আরও বড় ভূমিকা রাখুক। বাজেট বৃদ্ধি করা, সেনার সংখ্যা বাড়ানো, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বরাদ্ধ বাড়ানো কথা বলেছেন ট্র্র্র্রাম্প।

তবে অধিকাংশ ইউরোপিয়ান দেশ ট্রাম্পের এই চাওয়ায় সাড়া দেননি। এত ক্ষুব্ধ হন তিনি। ফলে ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানো হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে নতুন এই ঘোষণায় পোল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত বছর হোয়াইট হাউসে কারোল নাভরোকিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। পোল্যান্ডের নির্বাচনের আগে তাকে প্রকাশ্যে সমর্থনও দেন। ওই নির্বাচনে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্কর সমর্থিত মধ্যপন্থি ও ইউরোপপন্থি প্রার্থীকে পরাজিত করেন নাভরোকি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews