ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলায় শহরের একটি শিশু হাসপাতাল, স্কুল, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সলোমিয়ানস্কি এলাকার একটি শিশু হাসপাতালের জানালা ভেঙে চুরমার হয়ে যায় এবং আবাসিক ভবনগুলোতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, বেসামরিক অবকাঠামোর সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যে রাশিয়া দীর্ঘ প্রস্তুতি নিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে এই আক্রমণ চালিয়েছে। কিয়েভ ছাড়াও চেরনিহিভ অঞ্চলের গ্যাস অবকাঠামো এবং ওদেসা সীমান্তেও আঘাত হানা হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভের সামরিক স্থাপনা, পরিবহন-লজিস্টিক কেন্দ্র এবং গুদাম লক্ষ্য করে উচ্চ প্রযুক্তির নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হামলার সময় একটি রুশ ড্রোন ইউক্রেন সীমান্ত সংলগ্ন রোমানিয়ার তুলচিয়া কাউন্টির জনমানবহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে প্রতিরোধমূলক সামরিক বিমান অভিযান শুরু করেছে পোল্যান্ড। সাম্প্রতিক দিনগুলোতে মস্কো ও কিয়েভ উভয় পক্ষই পাল্টাপাল্টি ড্রোন হামলা জোরদার করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews