বাস্তবিকই আমি তোমার প্রতিপালক, কাজেই তোমার জুতা খুলে ফেল, তুমি পবিত্র তুওয়া উপত্যকায় আছ।
আমি তোমাকে বেছে নিয়েছি, কাজেই তুমি মনোযোগ দিয়ে শুনো যা তোমার প্রতি ওয়াহী করা হচ্ছে।
প্রকৃতই আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, কাজেই আমার ‘ইবাদাত কর, আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামায কায়িম কর।’
কি্য়ামাত আসবেই, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেক ব্যক্তি স্বীয় চেষ্টা-সাধনা অনুপাতে ফল লাভ করতে পারে।
কাজেই ক্বিয়ামতে যে বিশ্বাস করে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে তাত্থেকে কোনক্রমেই বিচ্যুত করতে না পারে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে।
|| সূরা ত্বোয়া-হা: ১২,১৩,১৪,১৫,১৬ ||
English
Indeed, I am your Lord, so remove your sandals. Indeed, you are in the sacred valley of Tuwa.
And I have chosen you, so listen to what is revealed [to you].
Indeed, I am Allah. There is no deity except Me, so worship Me and establish prayer for My remembrance.
Indeed, the Hour is coming - I almost conceal it - so that every soul may be recompensed according to that for which it strives.
So do not let one avert you from it who does not believe in it and follows his desire, for you [then] would perish.
|| Surah Ta-ha: 12,13,14,15,16 ||
* আপনি যদি কুরআন এর পাতায় বিজ্ঞাপন দেখেন তাহলে আপনার app ভার্সন-টি পুরোনো, অনুগ্রহ করে নতুন ভার্শনটি ডাউনলোড করে নিন।