ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ধসে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলা সালিশ সভার মধ্যেই আবার দেয়াল ধসে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর এলাকার পাইকপাড়ার হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাবেক কাউন্সিলর মো. আহসান উল্লাহ হাসান, আঁখি ও তুর্য দাস। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানান, নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে সুব্রত দাস নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে সালিশ সভা চলছিল। সভা চলাকালে হঠাৎ করে ভবনের একটি দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় আহত তুর্য দাস, আগে নিহত সুব্রত দাসের ছেলে।

সালিশ সভায় উপস্থিত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক খোকন জানান, বিদ্যালয় মাঠে সভা চলছিল। এ সময় বিদ্যালয় ভবনের উপরের অংশের রেলিংয়ের দেয়াল ভেঙে পড়ে। এতে পূর্ব-উত্তর কোণে বসে থাকা তিনজন আহত হন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

বিডি-প্রতিদিন/এমএল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews