বাংলাদেশের সংবাদপত্র জগতের ইতিহাসে কিছু গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশন করেই তাদের দায়িত্ব শেষ করেনি; বরং মানুষের আশা-আকাক্সক্ষা এবং ন্যায়-সত্যের পক্ষে এক দৃঢ় অবস্থান গ্রহণ করে নিজেদের একটি স্বতন্ত্র মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। দৈনিক ইনকিলাব তেমনই একটি সংবাদপত্র, যা চার দশকেরও বেশি সময় ধরে দেশের কোটি মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হয়ে আছে।

৪০ বছর অতিক্রম করে ৪১ বছরে পদার্পণের এই গৌরবময় মুহূর্তে দৈনিক ইনকিলাব পরিবারের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি পত্রিকাটির প্রতিষ্ঠাতা, সম্পাদকম-লী, সাংবাদিক, কলামিস্ট, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বোপরি লাখো পাঠককে, যাদের ভালোবাসা ও সমর্থনে ইনকিলাব আজকের অবস্থানে পৌঁছেছে।

দৈনিক ইনকিলাবের যাত্রা কখনোই কেবল একটি বাণিজ্যিক সংবাদপত্রের যাত্রা ছিল না। এটি ছিল একটি আদর্শিক, নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার পথচলা। ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা, জাতীয় স্বার্থ এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে পত্রিকাটি বরাবরই একটি স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখ-তার প্রশ্নে ইনকিলাবের ভূমিকা দৃঢ় ও দায়িত্বশীল। জাতীয় সংকটের সময়ে জনগণের আশা-আকাক্সক্ষা, উদ্বেগ ও প্রত্যাশাকে সাহসিকতার সঙ্গে তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহসই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়। নানা প্রতিকূলতা, চাপ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও দৈনিক ইনকিলাব দীর্ঘদিন ধরে সত্য প্রকাশের এই কঠিন দায়িত্ব পালন করে আসছে। অনেক সময় ক্ষমতাবানদের অসন্তুষ্টি, নানা প্রতিবন্ধকতা এবং প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও পত্রিকাটি জনগণের স্বার্থ ও সত্যের পক্ষে অবস্থান নিতে দ্বিধা করেনি। এ কারণেই দেশের বিশাল জনগোষ্ঠীর কাছে ইনকিলাব শুধু একটি পত্রিকার নাম নয়, বরং একটি বিশ্বাসের নাম।

সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে দৈনিক ইনকিলাব ধারাবাহিকভাবে তার নিজস্ব আদর্শিক অবস্থান বজায় রেখেছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং নীতি-নৈতিকতার প্রতি অঙ্গীকার পত্রিকাটিকে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য গণমাধ্যমে পরিণত করেছে। সত্য প্রকাশের সাহস এবং জাতীয় স্বার্থে আপসহীন অবস্থান তাঁকে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত করেছে।

বাংলাদেশ আজ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, সামাজিক অবক্ষয়, মানবাধিকার লঙ্ঘন, বৈষম্য ও ন্যায়বিচারের সংকট সমাজ ও রাষ্ট্রকে নানাভাবে প্রভাবিত করছে। এসব সমস্যার বিরুদ্ধে জনমত গঠন, সচেতনতা সৃষ্টি এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। দৈনিক ইনকিলাব দীর্ঘদিন ধরে এসব অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং গণমানুষের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করেছে।

বিশেষ করে, সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে ইনকিলাবের অবদান প্রশংসার দাবিদার। গ্রামবাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও প্রত্যাশার বিষয়গুলো পত্রিকাটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। ফলে জনগণের সঙ্গে পত্রিকাটির একটি হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে, যা অন্য অনেক গণমাধ্যমের ক্ষেত্রে দেখা যায় না।

বর্তমান সময়ে গণমাধ্যমের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিশ্বাসযোগ্যতা রক্ষা। তথ্যপ্রযুক্তির বিস্তৃতি, সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত প্রসার এবং নানা ধরনের বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। এ বাস্তবতায় দৈনিক ইনকিলাবের মতো দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ গণমাধ্যমের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। আমরা বিশ্বাস করি, পত্রিকাটি ভবিষ্যতেও তার ঐতিহ্য, গ্রহণযোগ্যতা ও নৈতিক অবস্থান অক্ষুণœ রেখে জনগণের আস্থার প্রতীক হিসেবে পথচলা অব্যাহত রাখবে।

একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার চিন্তা, মূল্যবোধ ও নেতৃত্বের ওপর। আর এসব গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের দেশপ্রেমিক, নৈতিকতাবান, মানবিক ও আদর্শনিষ্ঠ সাংবাদিক তৈরির ক্ষেত্রেও দৈনিক ইনকিলাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি।
ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত নতুন প্রজন্মের গণমাধ্যমকর্মী তৈরির মাধ্যমে পত্রিকাটি জাতির ভবিষ্যৎ নির্মাণে আরও বড় অবদান রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।

৪০ বছর অতিক্রম করে ৪১ বছরে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, তিনি যেন দৈনিক ইনকিলাবকে আরও সমৃদ্ধি, সাফল্য ও মর্যাদা দান করেন। সত্য, ন্যায়, মানবতা, ইসলামী মূল্যবোধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামে পত্রিকাটির কলম আরও শক্তিশালী হোক। অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ইনকিলাবের কণ্ঠ আরও উচ্চকিত হোক। গণমানুষের আশা-আকাক্সক্ষার বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে দৈনিক ইনকিলাব আগামী দিনগুলোতেও তার গৌরবোজ্জ্বল অগ্রযাত্রা অব্যাহত রাখুক।

লেখক: সভাপতি, মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews