নাসার আর্টেমিস-২ অভিযানের জন্য নির্বাচিত চারজন নভোচারী গতকাল শুক্রবার ফ্লোরিডায় পৌঁছেছেন। পাঁচ দশকের বেশি সময় পর চাঁদে আবার মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা—নাসা।

নাসার চন্দ্র অভিযানের জন্য নির্বাচিত চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ। অন্যজন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন।

এই চার নভোচারী টেক্সাসের হিউস্টন থেকে উড়ে এসে শুক্রবার নাসার কেনেডি স্পেস সেন্টারে পৌঁছেছেন। সেখান থেকে আগামী ১ এপ্রিলের মধ্যে নাসার বিশাল আকারের স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটে করে তাঁরা মহাকাশে যাত্রা করতে পারেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews