অতঃপর ২০ আগস্ট সকাল সকাল বাসা থেকে বের হলাম। সোয়া আটটার পিংক বাস ধরতে চলে গেলাম মোহাম্মদপুরের বাস ডিপোয়। গিয়ে দেখলাম, ডিপোর অনেকটা ভেতরে পিংক বাসটি দাঁড়িয়ে আছে।

কিন্তু ভেতরে নেই কোনো চালক বা যাত্রী। গতকালের মতো আজও একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। বাসটি ঠিক কখন ছাড়বে, এ বিষয়ে কেউ নিশ্চিতভাবে কোনো তথ্য দিতে পারলেন না।

সকাল আটটার দিকে ডিপোয় পৌঁছে অপেক্ষা করতে শুরু করলাম। অবশেষে সাড়ে আটটার দিকে দেখা মিলল পিংক বাসের চালকদের। তাঁদের একজনের সঙ্গে কথা বলে বোঝা গেল, গতকালের রাস্তার অভিজ্ঞতা তাঁদের জন্য খুব একটা সুখকর ছিল না। সেই অভিজ্ঞতার রেশ নিয়েই আজ আবার বাস চালানোর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews