আইপিএলে খারাপ পারফরম্যান্সের মধ্যেই বড় ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। সাত ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে থাকা দলটির জন্য নতুন দুশ্চিন্তা হয়ে উঠেছেন অধিনায়ক রোহিত শর্মার চোট।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইতোমধ্যেই তিনটি ম্যাচ মিস করেছেন রোহিত। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে নেটে অনুশীলন করলেও তাকে দলে ফেরানো হয়নি। ফলে সমর্থকদের প্রত্যাশা থাকলেও সেই ম্যাচে খেলতে পারেননি তিনি।

রোহিতের চোট নিয়ে ম্যাচের টসের সময় আপডেট দেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি জানান, রোহিত এখনো পুরোপুরি ফিট নন এবং আরও সময় লাগবে।

হার্দিক বলেন, 'রোহিতের আরও দুইটি ম্যাচ সময় লাগবে। তিনি চেষ্টা করছেন, তবে আমরা যে পর্যায়ের ফিটনেস চাইছি, সেখানে এখনো পৌঁছাননি। তাই তিনি এখন খেলার জন্য প্রস্তুত নন।'

১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে চোট পান রোহিত শর্মা। এরপর থেকেই তিনি মাঠের বাইরে আছেন। নেটে অনুশীলন শুরু করলেও ম্যাচ ফিটনেস ফিরে পাননি তিনি।

ধারণা করা হচ্ছে, ১০ মে আরসিবি বা ১৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে মুম্বাই দলে ফিরতে পারেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে তার মাঠে ফেরা এখনো পুরোপুরি ফিটনেসের ওপর নির্ভর করছে।

বিডি প্রতিদিন/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews