পশ্চিম তীরের গ্রাম খান আল আহমার দখলের পরিকল্পনা করেছে ইসরাইল। এ জন্য সেখান থেকে স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হবে। ইসরাইলের এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। এমনটা না করতে তাদেরকে সতর্ক করেছে বার্লিন।

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বার্লিন জানিয়েছে, ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের গ্রাম খালি করে দখল করার সাম্রজ্যবাদী মনোভাবকে অগ্রহণযোগ্য মনে করে। তারা এমন ঘটনাকে গভীর ভাবনার বলেও উল্লেখ করেছে। বালির্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোন গ্রাম খালি করা যাবে না। তারা ইসরাইলকে এই পরিকল্পনা বাদ দেয়ার আহ্বান জানান।

বিবৃতিতে জানানো হয়, এ ধরণের পরিকল্পনা আর্ন্তজাতিক আইনের পরিপন্থী। এর ফলে অঞ্চলটির শান্তি বিনিষ্ট হতে পারে এবং দুই জাতির যে সমাধান তা ক্ষতিগ্রস্ত করবে। স্মোট্রিচ বলেছেন, তিনি খান আল আহমার খালি করবেন। এই বক্তব্যের ফলে আর্ন্তজতিক আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews