মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি প্রাইভেসি ফিচার চালু করেছে, যার নাম ‘ইনকগনিটো মোড’। এই ফিচারের মাধ্যমে এআই চ্যাটবটের সঙ্গে হওয়া ব্যক্তিগত কথোপকথন আর সার্ভারে সংরক্ষণ করা হবে না।

এই আপডেটের ফলে স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক কিংবা আর্থিক বিষয় নিয়ে ব্যবহারকারীরা আরও নিরাপদভাবে এআই-এর সঙ্গে আলোচনা করতে পারবেন।

নতুন এই মোড চালু থাকলে ব্যবহারকারী ও এআই-এর মধ্যকার বার্তা কেউ দেখতে পারবে না। এমনকি পুরোনো কথোপকথনও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। হোয়াটসঅ্যাপের দাবি, এতে ব্যবহারকারীরা আরও ব্যক্তিগত ও সুরক্ষিত অভিজ্ঞতা পাবেন।

হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট জানান, অনেকেই ব্যক্তিগত তথ্য এআই-এর সঙ্গে শেয়ার করতে দ্বিধায় থাকেন, কারণ এসব তথ্য সংরক্ষিত হওয়ার আশঙ্কা থাকে। ‘ইনকগনিটো মোড’ সেই উদ্বেগ কমাতেই আনা হয়েছে।

আরও পড়ুন

আরও পড়ুন

সারাক্ষণ প্লাগে চার্জার লাগিয়ে রেখে বিদ্যুতের অপচয় করছেন না তো?

সারাক্ষণ প্লাগে চার্জার লাগিয়ে রেখে বিদ্যুতের অপচয় করছেন না তো?

এই ফিচার চালু করলে কোনো চ্যাট লগ সংরক্ষণ হবে না, কথোপকথন ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি থেকেও মুছে যাবে এবং এআই-এর উত্তরও কোথাও রেকর্ড থাকবে না। পুরো ব্যবস্থাতেই কোনো ধরনের হিস্ট্রি রাখা হবে না বলে জানিয়েছে মেটা।

যদিও এটি প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো নয়, তবুও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে দাবি প্রতিষ্ঠানটির। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, সম্পূর্ণ ডেটাহীন এই পদ্ধতি যেমন গোপনীয়তা বাড়াবে, তেমনি অপব্যবহার বা ভুল তথ্যের ক্ষেত্রে দায় নির্ধারণ কঠিন করে তুলতে পারে।

বর্তমানে ওপেনএআই ও গুগলের মতো অনেক এআই প্রতিষ্ঠান মডেল উন্নয়নের জন্য ব্যবহারকারীর কিছু ডেটা সংরক্ষণ করে থাকে। তবে মেটা জানিয়েছে, ‘ইনকগনিটো মোড’-এ কোনো ধরনের তথ্যই সংরক্ষণ করা হবে না।

সূত্র: বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews