আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে প্রকাশ করা হয়েছে চলতি বছরের বঙ্গ সম্মানের তালিকা। এ বছর সংগীত জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি গায়ক নচিকেতা চক্রবর্তীকে প্রদান করা হয়েছে সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। একই সম্মানে সম্মানিতদের তালিকায় আরও রয়েছেন সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি ও কার্তিক দাস বাউল।

এছাড়া বঙ্গভূষণ পেয়েছেন শ্যামচাঁদ বাগদি, মৃণাল কান্তি বিশ্বাস, নাজমুল হক, চন্দন লোমজেল, সমরেশ চৌধুরী, কলেন্দ্র নাথ মান্ডি এবং বিবেক কুমার।

অন্যদিকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত হয়েছেন সংগীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী ও বাবুল সুপ্রিয়। একই তালিকায় রয়েছেন কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, অনন্ত মহারাজ, গণেশ চন্দ্র হালুই এবং শিবাজী চট্টোপাধ্যায়।

জানা গেছে, এ বছর ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’—দুই সম্মান মিলিয়ে মোট ২৫ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews