ইসরাইলে সামরিক উপস্থিতি আরও জোরালো করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি গণমাধ্যম একে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে। আনাদোলু এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এফ-২২ ফাইটার জেটসহ বহু রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে মোতায়েন করেছে।

ইসরাইলের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান বলছে, ওয়াশিংটন তেল আবিবে এই মোতায়েন বছরের অন্তত শেষ পর্যন্ত বজায় রাখতে আগ্রহী, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে থাকা মার্কিন সামরিক উপস্থিতির পাশাপাশি একটি নতুন মাত্রা যোগ করেছে।
স্যাটেলাইট বিশ্লেষণের ভিত্তিতে কান জানিয়েছে, গত কয়েক মাসে ইসরাইলের ভেতরে নজিরবিহীন সংখ্যক মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমান দেখা গেছে। বিশ্লেষণটি ইরানের

ওপর ইসরাইলি হামলা শুরুর সময় (ফেব্রুয়ারি ২৮) থেকে গত সপ্তাহ পর্যন্ত অন্তর্ভুক্ত।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে এফ-২২ ফাইটার জেট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেশটির বেন গুরিওন ও র‍্যামন বিমানবন্দরে কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান অবস্থান করছে।

এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গত সোমবার ইরানে অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে ইরানে অন্তত চারজন নিহত হয়েছে। ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে হুঁশিয়ারি বার্তা দিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে তারা ব্যাপক আকারে পাল্টা হামলা চালাবে।

অন্যদিকে শান্তিচুক্তি ঘিরে অগ্রগতি হলেও দেশ দুইটির মধ্যে এখনো অনেক বিষয়ে মতভেদ রয়েই গেছে। উভয় পক্ষই তাদের দাবি থেকে পিছু হটছে না। একইসঙ্গে দুই পক্ষেই ফের যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুংকার দিচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews