কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর গতকাল বৃহস্পতিবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এ নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট ছাড়া আরও চার ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রয়েছেন দিয়াজ-কানেলের স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা, কাস্ত্রো পরিবারের দুজন সদস্য এবং কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়।
তবে এ নিষেধাজ্ঞার বিষয়ে কিউবা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।