দেশের অটোমোবাইল খাতে বিশ্বমানের প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি নিয়ে বহুল প্রতীক্ষিত ঢাকা মোটর শো-এর ১৯তম আসরে অংশগ্রহণ করছে টয়োটা বাংলাদেশ লিমিটেড।
আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল নং-২, স্টল নং বি-৪-এ, টয়োটা-এর প্যাভিলিয়ন দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
এবারের মোটর শো-তে টয়োটা বিশেষভাবে তুলে ধরছে তাদের অত্যাধুনিক হাইব্রিড প্রযুক্তি এবং শক্তিশালী এসইউভি, সেডান ও কমার্শিয়াল লাইনআপ, যা পারফরম্যান্স, ফুয়েল এফিশিয়েন্সি এবং ড্রাইভিং কমফোর্টের এক অনন্য সমন্বয়। এই প্রদর্শনীতে থাকছে টয়োটা-এর করোলা ক্রস, র্যাভ ৪, ইয়ারিস ক্রস, ভেলোজ, রাশ ও ইয়ারিস সেডান মডেলের গাড়ি।
এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে টয়োটা বাংলাদেশের বাজারে তাদের হাইব্রিড প্রযুক্তির অগ্রগতি এবং এসইউভি সেগমেন্টে বৈচিত্র্যপূর্ণ সমাহার আরও জোরালোভাবে উপস্থাপন করছে। Toyota-এর হাইব্রিড গাড়িগুলো উন্নত জ্বালানি সাশ্রয়, কম নির্গমন এবং স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করে, যা বর্তমান সময়ের টেকসই গতিশীলতার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মোটর শো চলাকালীন দর্শনার্থীরা টয়োটা-এর সর্বাধুনিক মডেলগুলো পরিদর্শনের পাশাপাশি ব্র্যান্ডের বিশেষজ্ঞ প্রতিনিধিদের কাছ থেকে হাইব্রিড প্রযুক্তি, এসইউভি পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
বিডি প্রতিদিন/আরকে