অনেক ভক্তের মতে, ছবির প্রথমার্ধে বিজয়ের ভক্তদের প্রত্যাশিত ‘ম্যাস’ মুহূর্তের অভাব নেই। এক দর্শক লিখেছেন, ‘থালাপতির ভক্ত হিসেবে এখন পর্যন্ত দারুণ লাগছে। টেকনিক্যাল দিক অসাধারণ, যদিও গল্পটি পুরোনো, শুধু কিছু নতুন সংযোজন রয়েছে।’
আরেকটি পর্যালোচনায় বলা হয়েছে, প্রথমার্ধ ছিল ‘বিনোদনে ভরপুর’, তবে দ্বিতীয়ার্ধে ছবির গতি কমে যায়। সেখানে বিজয়ের অভিনয়কে ‘বরাবরের মতোই আকর্ষণীয়’ বলা হয়েছে এবং অনিরুদ্ধর ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রশংসা করা হয়েছে। তবে সমালোচনা করা হয়েছে খলনায়কের গল্পরেখা এবং দীর্ঘ অ্যাকশন দৃশ্যের, যা শেষ পর্যন্ত কিছুটা ক্লান্তিকর হয়ে ওঠে।

কিছু দর্শক আবার দ্বিতীয়ার্ধের রাজনৈতিক অংশের প্রশংসাও করেছেন। তাঁদের মতে, মামিথা বাইজুর কয়েকটি দৃশ্যে ‘ভগবন্ত কেসারি’ ছবির ছাপ থাকলেও বাকি অংশে পরিচালকের নিজস্ব ভাবনা স্পষ্ট। বিশেষ করে প্রায় ৪৫ মিনিটের ফ্ল্যাশব্যাক অংশটিকে অনেকেই রাজনৈতিক বার্তায় সমৃদ্ধ এবং বিজয়কে কেন্দ্র করে নির্মিত শক্তিশালী অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews