ইরানের বন্দর আব্বাস নগরীতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাম্প্রতিক বিমান হামলার পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নবনিযুক্ত নৌপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলি আজমায়ির ভাগ্য নিয়ে ব্যাপক গুঞ্জন ও জল্পনা তৈরি হয়েছে। 

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ‘দ্য ইরান ওয়াচার’-এর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় আলি আজমায়িকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে এবং ধারণা করা হচ্ছে তিনি নিহত হয়েছেন। তবে এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা সত্যতা স্বীকার করা হয়নি।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালীর দায়িত্বে থাকা আইআরজিসির পঞ্চম নৌ অঞ্চলের নেতৃত্ব দেওয়া আলী আজমায়িকে সম্প্রতি বাহিনীটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মার্কিন এই হামলার পর ওই অঞ্চলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে তুঙ্গে।

তবে আজমায়ি আসলেই নিহত হয়েছেন নাকি বেঁচে আছেন, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। পুরো পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: গালফ নিউজ

বিডি প্রতিদিন/এনএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews