ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা ও জননিরাপত্তা রক্ষায় শনিবার বিশেষ বিমান মহড়া বা ‘সর্টি’ পরিচালনা করেছে জর্ডানের সামরিক বাহিনী।
আম্মানে সাইরেনের শব্দ পাওয়ার পর সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, ‘দেশের বিভিন্ন এলাকার আকাশে যে শব্দ শোনা যাচ্ছে, তা রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্সের বিমানের। এ সব বিমান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই উড়ছে।’
সামরিক সূত্রটি আরো যোগ করে, ‘এই উড্ডয়নগুলো মূলত আকাশপথে নজরদারি ও তল্লাশি অভিযানের অংশ। এর লক্ষ্য হলো, জর্ডানের আকাশসীমার নিরাপত্তা বজায় রাখা ও যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ নিশ্চিত করা।’
সূত্র : বাসস