ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেটকার চাপায় অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে দিকে কামরান মোল্লা নামে এক প্রাইভেটকার চালক রোগী নিয়ে হাসপাতালে আসার সময় পুলিশ ক্যাম্পের সামনে শুয়ে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীকে চাপা দেন। এরপর চালক দ্রুত ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।’ এই ঘটনায় গাড়ির চালক ঢামেক পুলিশ ক্যাম্পে আটক রয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।’