দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রতীক্ষায় থাকা দেশের মানুষের জন্য উৎসবের বার্তা নিয়ে হাজির হলো নতুন গান ‘ভোট উৎসব’। গণতন্ত্রের আনন্দ, নাগরিক দায়িত্ব ও ভোট দেওয়ার গুরুত্বকে সুর-ছন্দে তুলে ধরতেই এই বিশেষ সংগীত উদ্যোগ।

গানটির মাধ্যমে ভোটকে শুধু একটি অধিকার নয়, বরং একটি আনন্দমুখর সামাজিক উৎসব হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নির্মাতাদের ভাষ্য, গণতান্ত্রিক চর্চায় মানুষের আগ্রহ বাড়ানো এবং ভোটকেন্দ্রমুখী অংশগ্রহণে উৎসাহ জোগানোই এই গানের মূল লক্ষ্য।

ইতোমধ্যে ‘ভোট উৎসব’ গানটি বিশ্বের প্রায় ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে উন্মুক্ত হয়েছে। Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, Deezer, Boomplayসহ জনপ্রিয় সব প্ল্যাটফর্মেই গানটি শোনা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে। পাশাপাশি Facebook, Instagram, YouTube Reels ও TikTok-এ রিলস তৈরির জন্যও গানটি ব্যবহার করা যাচ্ছে।

গানটিতে কণ্ঠ ও সুরে রয়েছেন পাঞ্জেরী, সহশিল্পী হিসেবে যুক্ত হয়েছেন কুদ্দুস বয়াতী। লিরিক্স লিখেছেন কে এম নাজমুল হক ও পাঞ্জেরী। কোরাসে কণ্ঠ দিয়েছেন পূর্ণয়, মুশফিক, রায়হান, ফয়জুর ও জিসান।ভিজ্যুয়াল দিকটি আরও আকর্ষণীয় করতে মোশন ডিজাইনে কাজ করেছেন হাসিবুল হাসান পরশ, ক্রিয়েটিভ নির্দেশনায় ছিলেন দিপু জামান। গানটির নির্দেশনা দিয়েছেন কে এম নাজমুল হক, আর প্রযোজনায় ছিলেন এ কে এম ওয়াহিদুজ্জামান। বিশেষ সহযোগিতায় ছিলেন মামুন উর রশিদ, মারুফ ও লোবা আহমেদ।

নির্মাতাদের মতে, ‘ভোট উৎসব’ শুধু একটি গান নয়—এটি গণতন্ত্র উদযাপনের একটি সাংস্কৃতিক আহ্বান। আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটকেন্দ্রমুখী আগ্রহ তৈরিতে গানটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews