চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও এলপিজি গ্যাসের দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে শহরের গণি স্কুল এলাকায় অবস্থিত ‘সেবা হার্ডওয়্যার’ নামের একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।

এদিকে নিয়মিত তদারকির অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews