মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভোর থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রাজধানী দোহাসহ দেশের বিভিন্ন এলাকা।

ধর্মপ্রাণ মুসল্লিরা নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় কাতারে ৭৩৩টি ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

দেশটির বাংলাদেশ অ্যান্ড কলেজ মাঠ ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের জামায়াত বিভিন্ন এলাকার  ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় এই জামাত।দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয় জামায়াত।

কাতার সরকার ঈদ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ও নাগরিক সুবিধার ব্যবস্থা গ্রহণ করেছে।নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা। পরে অনেকেই নামাজ শেষে কোরবানির আনুষ্ঠানিকতা শেষ হয়।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews