ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে কটাক্ষ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর আগে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

ট্রাম্পের ওই মন্তব্যের জবাবে ম্যাক্রোঁ বলেন, ‘ট্রাম্পের ওই মন্তব্য অশোভন ও এর কোনো জবাব দেয়ার প্রয়োজন নেই।’

কৌশলগত বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে সমালোচনা করে বলেন, ‘তারা ধারাবাহিকভাবে পরস্পরবিরোধী সঙ্কেত দিচ্ছে। অতিরিক্ত কথাবার্তা হচ্ছে। পরিস্থিতি এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দরকার স্থিতিশীলতা, শান্তি ও শান্তিপূর্ণ অবস্থায় ফিরে যাওয়া। এটা কোনো শো নয়।’

ম্যাক্রোঁ আরো বলেন, ‘সিরিয়াস হতে চাইলে প্রতিদিন নিজেদের অবস্থান বদলানো যায় না।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধ ইস্যুতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করেনি।

গতকাল বুধবার (১ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ম্যাক্রোঁর স্ত্রী তার (ম্যাক্রোঁর) সাথে অত্যন্ত খারাপ আচরণ করেন।’

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews