বাংলাদেশের অধিনায়ক হিসেবে দেশের পর বিদেশের মাটিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন নাজমুল হোসনে শান্ত।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে তৃতীয় টেস্ট জিতলেন শান্ত, যা বাংলাদেশের কোনো অধিনায়কের সবচেয়ে বেশি জয়।

ইতোমধ্যে বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে নিজেকে সবার উপরে নিয়ে গেছেন শান্ত। তার অধীনে সব মিলিয়ে ২০ টেস্ট খেলে ৯টিতে জয়, ১০টিতে হার ও একটিতে ড্র করেছে বাংলাদেশ, যা দেশের কোনো অধিনায়কের অধীনে সর্বোচ্চ জয়।

এদিকে বাংলাদেশের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়ক হিসেবে আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট ম্যাচ হারলেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যে এটিই প্রথম ঘটলো। এর আগে অস্ট্রেলিয়ার ছয়জন টেস্ট অধিনায়ক সর্বোচ্চ পাঁচটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিলেন।

তবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে এখনো টেস্ট অধিনায়ক হিসেবে হারেননি কামিন্স।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews