বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাত নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক রবিবার তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোর জেলা বিএনপির সদস্য মো. ইশতিয়াক আহমেদ হিরা, নলডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সরদার আফজাল হোসেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির সদস্য ও ৮ নম্বর সাইতাড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, খুলনা মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আমানউল্লা আমান, খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কিশোর কুমার মন্ডল, খুলনা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল ইসলাম হিরুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews