ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খানকে ঘিরে আলোচনা-সমালোচনার অন্ত নেই। সিনেমায় ভালো অভিনয় করে দেশ-বিদেশে বারবার যেমন প্রশংসিত হন তেমনই আবার ব্যক্তিগত বিষয় যেমন, গোপন প্রেম-বিয়ে-সন্তান নিয়েও অনবরত সমালোচনার জন্ম দেন। দুই সহকর্মী নায়িকা অপু ও বুবলীকে নিয়ে নানান ঘটনা-অঘটনে শাকিবকে নিয়ে আলোচনার আগুন যখন নিভছে না, তখনই গত বছর নায়িকা মিষ্টি জান্নাত নিজেকে শাকিবের সঙ্গে জড়িয়ে সেই আগুনে নতুন করে ঘি ঢালেন। আবার চলতি মাসে বুবলী যখন শাকিবের কন্যাসন্তানের মা হন তখন নিজের ফেসবুক পেজে শাকিবকে ঘিরে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নতুন করে আলোচনার ঝড় তোলেন মিষ্টি জান্নাত। সেই ঝড় এতদিন দেশের গণ্ডিতে সীমিত থাকলেও এখন তা ওপার বাংলার সংবাদ মাধ্যমেও চর্চিত হচ্ছে। গতকাল কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের অনলাইন ভার্সনে শাকিব-মিষ্টি জান্নাতকে নিয়ে নতুন করে খবর প্রকাশ করেছে। খবরটির শিরোনামে লেখা হয়-‘শাকিবের বাড়িতে গিয়ে খুব অস্বস্তিতে পড়েছিলাম’। কোন অভিজ্ঞতার কথা বললেন মিষ্টি জান্নাত? আর পুরো খবরটি ছিল এমন- শাকিবের বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। তাঁর সঙ্গে শাকিবের একটি ছবি ছড়িয়ে পড়ার পরে এমনই গুঞ্জন তৈরি হয়েছিল। ওপার বাংলার অন্যতম আলোচিত অভিনেতা শাকিব খান। নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল আলোচনা হয়েছে। সদ্য মেয়ের বাবা হয়েছেন নায়ক। এরই মধ্যে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। তাঁর সঙ্গে শাকিবের একটি ছবি ছড়িয়ে পড়ার পরে এমনই প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন জান্নাত। অভিনেত্রী বলেন, ‘বিমানের মধ্যে তোলা শাকিবের সঙ্গে আমার একটি ছবি ছড়িয়ে পড়েছিল। যেদিন এ ছবিটি তোলা হয়েছিল, সেই দিনই আমি শাকিবের বাড়ি গিয়েছিলাম। ওপরে মায়ের থেকে খাবার এনে আমাকে দিয়েছিল ও। আমার হাতে খাবার দিয়ে বলেছিল-এই নাও তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে। আমার সহকারীদের জিজ্ঞাসা করলে জানতে পারবেন। খুব অস্বস্তিতে পড়েছিলাম।’ বিমানে শাকিবের সঙ্গে জান্নাত কেন ছবি তুলেছিলেন? অভিনেত্রী যোগ করেন, ‘ওই ছবি আমি তুলতাম না। ওই দিনের অনেক ভিডিও আছে। কিন্তু আমি সেগুলো দেব না। সবাই ভাববে, শাকিবকে বিক্রি করে খাচ্ছি।’ আর কথা বাড়াতে রাজি হননি জান্নাত। যদিও নায়কের জীবনে যত বিতর্কই আসুক না কেন, অভিনেতা চুপ থেকেছেন। সদ্য মেয়ে হওয়ার পরেও নিশ্চুপ থেকেছেন শাকিব। বরং তাঁর স্ত্রী শবনম বুবলী মেয়ে হওয়ার সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন। এদিকে শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবরের পরপরই সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন মিষ্টি জান্নাত। সেই পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী। শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাত লেখেন, কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। তবে এখানেই থামেননি অভিনেত্রী। একটা ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত আরও লেখেন, এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা। এবার মিষ্টি জান্নাতের এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মাঝে আবারও নতুন করে আলোচনার খোরাক জোগাল। সেই পোস্টে মিষ্টি জান্নাত শাকিব খানকে ট্যাগ করেছেন। মিষ্টি জান্নাতের এমন মন্তব্যে নেটিজেনদের মাঝে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকের ধারণা, শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন। তবে সেই সন্তানের মা কে, তা মিষ্টি জান্নাত স্পষ্ট করেননি। তবে অভিনেত্রীর সেই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, আবার বাবা হচ্ছেন শাকিব খান। এক নেটিজেন রসিকতা করে শাকিবের সম্ভাব্য সেই সন্তানের মা হিসেবে মিষ্টি জান্নাতের নাম উল্লেখ করেছেন। এক নেটিজেন মন্তব্য করে লেখেন, ‘নাম যখন বলেন নাই, সেটা আমরা আপনাকে ধরে নিয়েছি।’ এমন মন্তব্যের জবাবে মিষ্টি জান্নাতও বেশ রহস্যময় ও রসিকতার ছলে উত্তর দিয়েছেন। তাঁর কথায়, ‘দিলাম একজনের জন্য, আর নাম এলো আমার। বুঝলাম না, ভালোই।’ উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো মা হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার (৫ জুন) এক পোস্টে ভক্ত-অনুরাগীদের এ সুখবর জানান শবনম বুবলী। এদিকে ঢাকাই চলচ্চিত্রে কাজের সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে নাম জড়িয়েছে মিষ্টি জান্নাতের। তাদেরই একজন মেগাস্টার শাকিব খান। এমনকি শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন মিষ্টি-এমন গুঞ্জনও চাউর হয়েছিল চলচ্চিত্র পাড়ায়। এরপর থেকেই শাকিবকে নিয়ে বেশ আলোচনায় আসেন মিষ্টি এবং প্রায়ই মেগাস্টারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল জাগানিয়া পোস্ট দিতে দেখা যায় এ নায়িকাকে। গত বছরের জুলাইয়ে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠানে হাজির হয়ে শাকিব খানকে নিয়ে খোলামেলা কথা বলেছেন মিষ্টি জান্নাত। শাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়া বা তাঁর নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।’ মিষ্টি জান্নাতের কৌতূহল জাগানিয়া পোস্টের মধ্যে একটিতে দেখা যায়, বিমানে একই সিটে বসে শাকিবের সঙ্গে কোথাও যাচ্ছেন মিষ্টি জান্নাত। অনেকে এ ছবি দেখে দুইয়ে দুইয়ে চার মেলালেও অনেকে আবার কথা তোলে-ইন্ডাস্ট্রিতে নিজের স্থান পোক্ত করতেই নাকি শাকিবের সঙ্গ দিয়েছেন মিষ্টি। সেই কথার জবাবও দিয়েছেন মিষ্টি জান্নাত। শুধু তাই নয়, শাকিবের সঙ্গে তাদের একটি অন্যরকম ‘কাছের সম্পর্ক’ রয়েছে, তারও ইঙ্গিত দিয়েছেন মিষ্টি জান্নাত। বলেছেন, ‘আমি কারোর পা ধরেও নায়িকা হই নাই। শাকিবের সঙ্গে যখন ওই যে আমার প্লেনের ছবিটা, ওই দিনই ওর বাসায় আমি গিয়েছি। ও ওপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বলছে-তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে।’

সাক্ষাৎকারে মিষ্টির কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সব ছেড়ে তাঁর কাছে আসতে চান, তবে তিনি কী করবেন? জবাবে এ চিত্রনায়িকা বলেন, ‘সে যদি শুধু তাঁর দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয়, সেটা তো না। তাঁর তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। সো ওইটা আগে বন্ধ করতে হবে।’ শুধু তাই নয়, এ সাক্ষাৎকারে শাকিব খানকে সরাসরি ‘খ্যাত’ বলেও মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। দেশের শীর্ষ তিনজন স্টাইলিশ নায়কের নাম জানতে চাওয়া হলে মিষ্টি বলেন, ‘হিরো? হুম, শাকিব খান এক নম্বরে। এটা এখন, আগে ও স্টাইলিশ ছিল না, আগে খ্যাত ছিল। সরি টু সে, শাকিব।’ নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এ নায়িকা আরও বলেন, ‘শাকিবকে সবাই এটাই বলত। আমি যখন ছোটবেলায় ফার্স্ট ওকে এফডিসিতে দেখতে যাই, ও লিপস্টিক লাগিয়ে বসে থাকত। ওটা দেখে আমি বেশ হতাশ হয়েছিলাম। মনে মনে বলেছিলাম, ‘ও মাই গড, কাম অন।  লাল লিপস্টিক পরে আছে হিরো, এটা হতে পারে?’ ওটা দেখে আমার এত বিরক্ত লেগেছিল যে এরপর থেকে ওকে দেখলেই আমার বিরক্ত লাগত। তবে ও যখন ‘শিকারি’ সিনেমায় অভিনয় করল, তখন ওকে দেখে ঠিকঠাক লেগেছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews