সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জাতিসংঘ হামলার জন্য এখনও পর্যন্ত কাউকে দায়ী করেনি। সংযুক্ত আরব আমিরাতে দাবি, ইরাকের পাঠানো ছয়টি ড্রোনের মধ্যে একটির কারণে এই বিস্ফোরণ।
হামলার শিকার আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সৌদি আরব সীমান্তের কাছে। এটি আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রায় ২২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।আবুধাবির আল–ধাফরা অঞ্চলে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটি দেশটির জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গত রবিবার আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে জেনারেটরে আগুন ধরে যায়। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম