লোহিত সাগর অতিক্রমের সময় একটি সৌদি কোম্পানির জাহাজে হামলার ঘটনা বৃহস্পতিবার নিশ্চিত করেছে সৌদি আরব। ইয়েমেনের হাউছিরা ওই নৌপথে তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করার পর এ তথ্য জানানো হলো।

সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ‘লোহিত সাগরে চলাচলের সময় সৌদি কোম্পানির মালিকানাধীন ‘এনসেলিয়া’ জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে জাহাজটির সামনের অংশে আগুন ধরে যায়।’

তবে ওই সূত্র নিশ্চিত করেছে যে জাহাজটির সব নাবিক নিরাপদ আছেন।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews