২১ এপ্রিল সন্ধ্যা। গুলশানের নিকেতনের একটি অফিস। একটি ঘরে ঢুকতেই ভেসে এল জোর মিউজিকের শব্দ। সেই তালে কোরিওগ্রাফারের সঙ্গে নাচ তুলছিলেন অভিনেত্রী পারসা ইভানা। অনুশীলনের মাঝেই হাত নেড়ে হ্যালো জানিয়ে মহড়ায় মনোযোগ দিলেন। এক পাশে বসে প্রার্থনা ফারদিন দীঘি। তাঁকে বেশ চিন্তিত মনে হলো। তিনিও নাচের অনুশীলন করতেই এসেছেন। কিন্তু এখনো মহড়ায় অংশ নেননি। নিজেই হাত নাড়িয়ে নাচের ভঙ্গি করছিলেন। এমন সময় ঘরে ঢুকলেন আরেক অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল।
সুনেরাহ্ সোফায় এসে বসতেই দীঘি বললেন, ‘তুমি অনেক সুন্দর নাচো।’
সঙ্গে সঙ্গে সুনেরাহ্র উত্তর, ‘আরে ধুর, খুব বাজে নাচি আমি। আমাকে কেন যে নাচে ডাকে।’এভাবেই আড্ডা, নাচ, গানে সরব হয়ে থাকে মহড়াকক্ষ।