লোহিত সাগরে একটি সৌদি সামরিক জাহাজ ও এর সঙ্গে থাকা চারটি এসকর্ট জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি।
সোমবার (১৭ আগস্ট) বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেছেন।

বিবৃতিতে বলা হয়, বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল সুনির্দিষ্ট ও সরাসরি।
হুতিদের দাবি, হামলায় সৌদি যুদ্ধজাহাজটিতে পুরোপুরি আগুন ধরে যায়। জাহাজটির সঙ্গে থাকা কয়েকটি নৌযান ডুবে গেছে এবং অন্য কয়েকটিতে আগুন ধরে যায়।

হুতিরা আরও দাবি করেছে, তারা ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি কার্যকর করে যাচ্ছে এবং সৌদি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে।
তবে হুতিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews