ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রান করেও স্বস্তিতে নেই স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় দিনের অর্ধেক সময় ব্যাট করে মাত্র ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে সুবিধানজক পজিশনে রয়েছে পাকিস্তান।

বাংলাদেশের করা ৪১৩ রানের জবাব ভালোভাবেই দিচ্ছে সফরকারী পাকিস্তান। ওপেনিংয়ে উড়ন্ত সূচনা করেন ইমাম-উল হক ও আজান আওয়াইস। ওপেনিং জুটিতে তাড়া করেন ১০৬ রান। ৭২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে ফেরেন ইমাম।

এরপর দ্বিতীয় উইকেটে আব্দুল্লাহ ফজলকে সঙ্গে নিয়ে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আজান আওয়াইস। এই টেস্টে অভিষেক হয় তাদের। ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত দারুণ ব্যাট করছেন তারা।

ক্যারিয়ারের প্রথম টেস্টে ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় আজান আওয়াইস। তিনি দ্বিতীয় দিন শেষে ১৩৩ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৮৫ রানে অপরাজিত আছেন। আরেক তরুণ আব্দুল্লাহ ফজল ৭৮ বলে ৬টি বাউন্ডিারির সাহায্যে ৩৭ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিন শেষে ২৩৪ রানে পিছয়ে রয়েছে পাকিস্তান। আজ দ্বিতীয় দিনে যেভাবে ব্যাট করেছে আগামীকাল রোববার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে চাপে পড়ে যাবে স্বাগতিক বাংলাদেশ দল। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews