মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে যে দু’টি জাহাজে ইরান গুলি চালিয়েছে ও জব্দ করেছে, সেগুলো ছিল ‘সাধারণ জাহাজ’, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের না।
তিনি বলেন, ‘একটি স্পিডবোট, একটি বন্দুক আর খারাপ উদ্দেশ্য থাকলে যে কেউ এমনটা করতে পারে।’
হেগসেথ আরো বলেন, চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত না এবং যুক্তরাষ্ট্রের ‘যতটা সময় দরকার, ততটাই আছে।’
এদিকে, তিনি দাবি করেন, ইরান জানে যে তাদের এখনো সঠিক সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে। তবে এ জন্য তাদেরকে স্পষ্টভাবে এবং প্রমাণসহ পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে অনুমতি দিয়েছে যে দ্রুতগতির কোনো ইরানি নৌযান যদি পানিতে মাইন বসানোর চেষ্টা করে বা হরমুজ প্রণালী দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে মার্কিন নৌবাহিনী যেন সেগুলোকে ধ্বংস করে দেয়।
এ প্রসঙ্গে হেগসেথ বলেন, ‘আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না।’
সূত্র : বিবিসি