ঢাকা-৯ সংসদীয় আসনটি দীর্ঘদিন ধরে ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই এলাকার প্রতিটি অলিগলি ও মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি গত ৩৮ বছর ধরে পরিচিত। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় তিনি নিজে যেমন এলাকার অভাব-অনটন দেখেছেন, তেমনি সাধারণ মানুষের বঞ্চনার সাক্ষীও হয়েছেন। ভোটে জয়ী হলে তিনি একক সিদ্ধান্তে নয়, বরং এলাকার সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের মহাপরিকল্পনা সাজানোর প্রতিশ্রুতি দেন।

হাবিবুর রশিদ হাবিব এলাকার বিদ্যমান সংকটগুলো তুলে ধরে বলেন, রাস্তাঘাট সংস্কার এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা এখন সময়ের দাবি। অনেক ওয়ার্ডে গ্যাসের সমস্যা এতটাই প্রকট যে গৃহিণীদের রাত জেগে রান্নাবান্না করতে হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews