সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে অনুমোদন পেয়েছে ‘ঢাকা ফিল্ম ক্লাব’ নামে চলচ্চিত্র সংগঠন। সরকারিভাবে অনুমোদন পাওয়া সংগঠনটির ক্রিয়েটিভ হেড হিসেবে নিযুক্ত হয়েছেন তরুণ মেধাবী নির্মাতা জীবন শাহাদাত। এ নির্মাতা বলেন, আমার প্রতি আস্থা রেখে আমাকে ক্রিয়েটিভ হেড হিসেবে নিযুক্ত করায় সম্মানিতবোধ করে সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন দাদাকে ধন্যবাদ জানাই। নাম ঢাকা ফিল্ম ক্লাব হলেও শুধু ঢাকাকেন্দ্রিক নয়, চলচ্চিত্রের পাশাপাশি দেশীয় ও লোকজ সংস্কৃতির প্রচার, প্রসার ও বিকাশের লক্ষ্যে কাজ করতে চাই। এদিকে, তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় ঢাকা ফিল্ম ক্লাবের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইদিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। এতে ‘জীবন থেকে নেয়া’ ও ‘কলমীলতা’ সিনেমা দেখানো হয়েছে। প্রথমদিন টিএসসি’র সড়ক দ্বীপে, দ্বিতীয় দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। জীবন বলেন, খুব সুন্দরভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ফিল্ম ক্লাবের ক্রিয়েটিভ হেড হিসেবে আমার প্রথম এসাইনমেন্ট। আমি সকল চলচ্চিত্রপ্রেমীদের প্রতি কৃতজ্ঞ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews