সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ফিরোজ মিয়ার ছেলে রুমন মিয়া (২৪) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সুষুধ গোপের ছেলে শ্রীকান্ত গোপ (৩২)।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাদের সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মিয়ারবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তাদের তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৩, তারিখ-১৮/০৪/২০২৬) দায়ের করা হয়েছে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/হিমেল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews