নেত্রকোনা সদর উপজেলার মেদিনী ইউনিয়নের তিলকখালি খালটি ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন। দলীয় নেতা-কর্মী ছাড়াও এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালটি খনন করেন। চার দশকের ব্যবধানে খালটি ভরাট হয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হয়। সেই খালটির খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নেত্রকোনা সদরের কৃষ্ণাখালি এলাকায় খালের পুনঃখননের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি চিকিৎসক মো. আনোয়ারুল হক। 

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নেত্রকোনা জেলার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামানসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাসের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান খান পাঠান, সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের প্রমুখ।  

সংসদ সদস্য মো. আনোয়ারুল হক বলেন, ‘নির্বাচিত সরকার যে খাল পুনঃখননের কর্মসূচি হাতে নিয়েছে, সেটির অংশ হিসেবে এই তিলকখালি খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়। শহীদ প্রেসিডেন্ট নিজে এসে খালটি খনন কাজের উদ্বোধন করেন। এই খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি পূরণ হবে। এই কর্মসূচির কাজ শেষ হলে এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবেন। এখানে প্রচুর জলাবদ্ধতা হয়। এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন সেচপ্রক্রিয়ার মধ্য দিয়ে খেতে যাবে, সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে।’

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews