কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। গতকাল ভোরে কর্ণফুলীর ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এমভি বে হারবার-২ নামের জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানান, এমভি বে হারবার-২ চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় অন্য একটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এটি ক্ষতিগ্রস্ত হয়। হাল (তলা) ফেটে পানি প্রবেশের ফলে একপাশে হেলে পড়ে। এ অবস্থায় জাহাজটি কিছু দূর অতিক্রম করার পর বহির্নোঙরের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় প্রায় নিমজ্জিত হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, খবর পেয়ে কোস্টগার্ড পূর্ব জোনের পতেঙ্গা আউটপোস্ট অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। ডুবে যাওয়া জাহাজে অবস্থানরত ১২ জন ক্রুর মধ্যে আটজনকে কোস্টগার্ডের উদ্ধারকারী দল জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। অপর চারজন নিখোঁজ ক্রু প্রবল স্রোতের টানে পারকি চরের দিকে ভেসে যান এবং নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews