আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেব। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ২১ দশমিক ৯ মিলিয়ন ডোসের টিকা দেয়া হবে এই কার্যক্রমে। এক ডোজ করে টিকা পাবে প্রত্যেকটি শিশু।

সাখাওয়াত হোসেন বলেন,আন্তর্জাতিক প্রতিষ্ঠান গাভি (GAVI) থেকে ধার নেয়া হচ্ছে এ টিকা। এই ক্যাম্পেইনের আওতায় থাকা সংশ্লিষ্ট সব কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews