বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, বিগত ১৮ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই বাংলাদেশ চীনের মতো উন্নত হতে পারেনি। বিজিবি সীমান্তে এখন সাহস ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, আজ যারা বলে বিএনপি সরকার ভারতের দালালি করছে, তারা ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি ভারতের দালালি করলে চীন সফরে না গিয়ে সরকার প্রধান আগে ভারত সফর করতেন।
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু ভারতের দাদাগিরি বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন
আরও পড়ুন জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানে মেয়ের নাম, দিলেন ব্যাখ্যা
-6a3fcc3cdf0b9.jpg)
বিএনপির এই নেতা বলেন- জামায়াতের নেতারা, এনসিপির নেতারা আজ সরকার পতনের হুমকি দেয়। আপনারা ১৭ বছর দলীয় কার্যালয়ের তালা খুলতে পারেননি। আপনারা বড় বড় কথা বলছেন। হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে। আমি বলতে চাই, হাসনাত আবদুল্লাহ ইউনুস সরকারের সময় সরকারি সব বরাদ্দ তার এলাকায় নিয়ে গেছে, এটা কি দুর্নীতি নয়?
পুশইন ইস্যুতে রাশেদ খান বলেন, বিজিবি এখন সাহসের সঙ্গে কথা বলছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বিজিবি সীমান্তে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি কোনো দেশের দালালি করে না। বিএনপি ভারতের দালালি করে না, পাকিস্তানের দালালিও করে না। আজ শিবিরের কেন্দ্রীয় নেতা পাকিস্তানে গিয়ে লাল গালিচা সংবর্ধনা নিয়ে দেশে ফিরে বিএনপিকে বলছে ভারতের দালাল। তাহলে আপনারা (শিবির-জামায়াত) কি পাকিস্তানের দালাল?