ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই দুর্দান্ত বোলিংয়ে নজর কাড়লেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে ৯ উইকেট শিকার করে দলকে জিতিয়েছেন তিনি।

ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে ৩২ রানে ৩ উইকেট নেন হাসান। দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী হয়ে ৬৯ রানে তুলে নেন ৬ উইকেট। ফলে ম্যাচে তার মোট শিকার ১০১ রানে ৯ উইকেট, এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ারসেরা বোলিং।

এই পারফরম্যান্সের মাধ্যমে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেট পূর্ণ করেন ৩৫তম ম্যাচেই; বর্তমানে তার মোট উইকেট ১০৪টি।

হাসানের আগুনঝরা বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারকে ২৮৩ রানে গুটিয়ে ১৪০ রানের জয় পায় কেন্ট। ম্যাচটি শেষ হয় তিন দিনেই।

চতুর্থ ইনিংসে ৪২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন হাসান। তার ধারাবাহিক আঘাতে প্রতিপক্ষ ব্যাটাররা দাঁড়াতেই পারেননি।

এই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে কেন্ট।

বিডি প্রতিদিন/এম.এস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews