দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য ভি নিজের শ্রবণশক্তির সমস্যা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন। গত আড়াই বছর ধরে তার ডান কানে শ্রবণশক্তি কমে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে এ সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন এই গায়ক।



সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি কনসার্ট শেষে জাংকুকের সঙ্গে সরাসরি সম্প্রচারে ভক্তদের সঙ্গে কথা বলেন ভি। সেখানেই নিজের শারীরিক সমস্যার কথা জানান তিনি। ভি বলেন, তার বাঁ কানের শ্রবণক্ষমতা যদি ১০০ শতাংশ ধরা হয়, তাহলে ডান কানে তা এখন প্রায় ৩০ শতাংশ।



ভি জানান, সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের সময় তার শ্রবণসংক্রান্ত সমস্যা আরও বেড়ে গিয়েছিল। শুরুতে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। পরে সমস্যা অব্যাহত থাকায় চিকিৎসা নেওয়া শুরু করেন। বর্তমানে তিনি ওষুধ সেবনের পাশাপাশি নিয়মিত হাসপাতালে যাচ্ছেন।



দীর্ঘ বিরতির পর বর্তমানে বিটিএসের সাত সদস্য একসঙ্গে বিশ্ব সফরে রয়েছেন। এই সফরের মাঝেই ভির শারীরিক সমস্যার খবর প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি।



এদিকে একই সরাসরি সম্প্রচারে জাংকুকও নিজের পায়ের চোটের কথা জানিয়েছেন। ফলে বিটিএসের চলমান বিশ্ব সফরের মধ্যেই দুই সদস্যের শারীরিক সমস্যা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews