জনপ্রিয় রক ব্যান্ড 'নেমেসিস'-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কনসার্টে পারফর্ম করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন 'স্পষ্টীকরণ' (Clarification) পোস্ট দিয়েছেন ব্যান্ডটির সাবেক সদস্য মাহির খান। কনসার্টে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া কিছু নেতিবাচক আলোচনার জবাবে তিনি এই পোস্টটি করেন।

​পোস্টের শুরুতেই তিনি সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, যারা নেতিবাচকতা ও অরুচিকর মন্তব্য ছড়াচ্ছেন, তাদের এই নিচু মানসিকতার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন এবং তাদের আচরণ আরও ভালো করার আহ্বান জানান।

​কনসার্টে যোগ দেওয়ার বিষয়ে তিনি পরিষ্কার করে বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। এটিকে জীবনের অন্যতম এক 'একবারই আসার মতো সুযোগ' হিসেবে উল্লেখ করে তিনি জানান, এটি মূলত পুরনো অধ্যায়ের সুন্দর সমাপ্তি এবং দীর্ঘদিনের ভ্রাতৃত্ব উদযাপনের অংশ ছিল। নিজের বিশ্বাসের জায়গাটি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তিনি এখনও সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ বিশ্বাসী এবং ভবিষ্যতেও তা-ই থাকবেন।

এছাড়া ​অনুষ্ঠানে ভক্তদের কাছ থেকে পাওয়া অভূতপূর্ব সাড়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভক্তদের ধন্যবাদ জানিয়ে একে অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত হিসেবে উল্লে করেন।

​পোস্টের শেষ অংশে তিনি নেমেসিস ব্যান্ডের বর্তমান ও সাবেক সদস্যদের (জোহাদ, রাতুল, দিও, ইয়াওয়ার, রাফসান, ইফাজ, জেফ্রি ও ওমায়ের) নাম উল্লেখ করে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। সবসময় তাকে সম্মান ও সমর্থন দেওয়ার জন্য বন্ধুদের ধন্যবাদ জানান।

মাহিরের এমন পদক্ষেপে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন এবং নেমেসিস ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার এই সাহসী ও স্পষ্ট বক্তব্যের প্রশংসা করছেন।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews