গত অক্টোবরে সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। সেই আক্ষেপের কী দারুণ প্রতিশোধই না নিলো এবার তারা! রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়িয়ে দিলো সেভিয়াকে।

রোববার ঘরের মাঠে ন্যু ক্যাম্পে সেভিয়ার বিপক্ষে ৫-২ গোলের দাপুটে জয় পেয়েছে কাতালানরা। এই জয়ে লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করলো বার্সেলোনা।

ম্যাচের শুরুতেই দু’টি পেনাল্টি কাজে লাগিয়ে দলকে চালকের আসনে বসান রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে করেন আরো ১ গোল। অন্য দুই গোল আসে দানি ওলমো ও জোয়াও কানসেলোর পা থেকে।

ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ডি-বক্সে কানসেলোকে ফাউল করায় স্পট কিক পায় স্বাগতিকরা। সেখান থেকে গোল আদায় করেন এই ব্রাজিলিয়ান।

কিছুক্ষণ পর আবারো পেনাল্টি পায় বার্সেলোনা। এবারো যার পেছনের কারিগর কানসেলো। তার শট সেভিয়ার জোয়াও কার্মোনার হাতে লাগলে আসে পেনাল্টির সিদ্ধান্ত।

২১তম মিনিটে সফল স্পট কিক থেকে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ২ গোলে এগিয়ে যাওয়ার পর

আক্রমণের ধার আরো বাড়ায় বার্সেলোনা।

যার সুফল হিসেভে ৩৮ মিনিটে সেভিয়ার রক্ষণভাগ ভেঙে ওলমো তৃতীয় গোলটি করেন। তবে এরপর সেভিয়া ঘুরে দাঁড়ায়। যোগ করা সময়ে হুয়ানলু সানচেজ দারুণ ভলিতে গোল করেন।

দ্বিতীয়ার্ধ শুরুর পর ৫১ মিনিটে রাফিনিয়া তার হ্যাটট্রিক পূর্ণ করেন। লা লিগার চলতি মৌসুমে এটিই রাফিনিয়ার প্রথম হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকের পর স্কোর দাঁড়ায় ৪-১।

এরপর ৬০ মিনিটে একটি চমৎকার একক প্রচেষ্টায় কানসেলো স্কোরবোর্ডে নিজের নাম লেখান। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন।

তবে অতিরিক্ত সময়ে হেড থেকে জিব্রিল সু একটি গোল করে ব্যবধান কমান। স্কোর হয় ৫-২। স্কোর হতে পারতো আরো বড়, তবে রবার্ট লেভান্ডোভস্কি শেষের দিকে দু’টি ভালো সুযোগ নষ্ট করেন।

উল্লেখ্য, এই জয়ে লা লিগায় ২৮ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ এখন ৭০ পয়েন্ট। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে সেভিয়া।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews